আখাউড়ায় ২ হাজার ইয়াবাসহ বিজয়নগরের ‘ভাসানী’ আটক

আখাউড়ায় ২ হাজার ইয়াবাসহ বিজয়নগরের ‘ভাসানী’ আটক
আখাউড়ায় ২ হাজার ইয়াবাসহ বিজয়নগরের ‘ভাসানী’ আটক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সফিকুল আলম ওরফে ভাসানী (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিংয়ের পূর্ব পাশে খাদেম ফিশারিজ পুকুরসংলগ্ন আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সফিকুল আলম বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া কুশারবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আখাউড়া থানার এসআই পুষন সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সফিকুল আলমের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ