— বিজ্ঞাপন —

‎মৈন্দ গ্রামে মাদকবিরোধী আন্দোলন: জড়িতদের চিহ্নিত করে পুনর্বাসনের আহ্বান প্রবাসী মোস্তাফিজুর রহমান পারভেজের

‎মোস্তাফিজুর রহমান পারভেজের প্রত্যাশা, মৈন্দ গ্রামের দীর্ঘদিনের ঐক্য ও সামাজিক সম্প্রীতিকে কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হলে মাদকের ভয়াবহতা থেকে গ্রামকে রক্ষা করা সম্ভব।
22599
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎
‎
‎মৈন্দ গ্রামে মাদকবিরোধী আন্দোলন: জড়িতদের চিহ্নিত করে পুনর্বাসনের আহ্বান  প্রবাসী মোস্তাফিজুর রহমান পারভেজের
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে মাদকবিরোধী আন্দোলন ও সচেতনতামূলক উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী মোস্তাফিজুর রহমান পারভেজ। তবে শুধু আন্দোলন বা সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
‎
‎তিনি প্রশ্ন রেখে বলেন, “আমাদের গ্রাম খুব একটা বড় নয়। তাহলে এই গ্রামে কারা মাদকের সঙ্গে জড়িত, তাদের নাম সামনে আসছে না কেন? গ্রামের সবাই যখন মাদকমুক্ত পরিবেশ চায়, তখন সংশ্লিষ্টদের চিহ্নিত করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই অভিশাপ দূর করা সম্ভব।
‎
‎মৈন্দ গ্রামের মানুষের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির প্রশংসা করে মোস্তাফিজুর রহমান পারভেজ বলেন, মৈন্দ গ্রামে জন্মগ্রহণ করতে পেরে তিনি গর্ব অনুভব করেন। 


ছোটবেলা থেকেই এই গ্রামের মানুষের মধ্যে যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ দেখে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি গ্রামে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগেও যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, তা প্রমাণ করে গ্রামের মানুষের ঐক্য এখনো অটুট রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে কীভাবে তাদের এই কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায়, সে বিষয়েও সম্মিলিতভাবে পরিকল্পনা করা প্রয়োজন। 


তবে একটি বিষয় মনে রাখতে হবে, যারা মাদকাসক্ত তারাও এই গ্রামেরই সন্তান। তাদের ঘৃণা বা সামাজিকভাবে বর্জন না করে কীভাবে চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেই পথ খুঁজে বের করতে হবে।
‎
‎অন্যদিকে, মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনসম্মত ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে গ্রামের সচেতন মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎মোস্তাফিজুর রহমান পারভেজের প্রত্যাশা, মৈন্দ গ্রামের দীর্ঘদিনের ঐক্য ও সামাজিক সম্প্রীতিকে কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হলে মাদকের ভয়াবহতা থেকে গ্রামকে রক্ষা করা সম্ভব।


 মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর মৈন্দ গড়ে তুলতে এখন প্রয়োজন শুধু ঐক্যবদ্ধ প্রত্যয় এবং কার্যকর পদক্ষেপ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗