
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮শে অক্টোবর) বিকালে সরাইল সদর ইউনিয়নের হিলিপ্যাড মাঠে প্রতিষ্ঠা উপজেলার সকল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন।সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নূর আলম মিয়ার নেতৃত্বে পরে হিলিপ্যাড মাঠ থেকে একটি বিশাল বড় আনন্দ র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, তরুণ দল, তাঁতী দল, স্বোচ্ছাসেবক দল, ওলামা দল সহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা। হাজারের অধিক কর্মী ও সমর্থক নিয়ে মিছিল মিছিলে বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।আনন্দ র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে।
এতে বিশেষ অতিথি ছিলেন,সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম মাখন, দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রাকিব মিয়া, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি মো. আলমগীর মিয়া, উপজেলা ওলামা দলের সেক্রেটারি মাও. অলি উল্লাহ ওসমানী, উপজেলা তরুন দলের আহ্বায়ক ছাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়কআমীর আলী ও সদস্য সচিব উজ্জল মুন্সি, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব কামরুল ইসলাম,সরাইল সরকারি কলেজ শাখা সভাপতি আশিকুর রহমান আশিক।
এছাড়াও সভায় উপস্থিত সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন , সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, যুবদল নেতা পারভেজ আলম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিক জুনায়েদ মিয়া, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম , সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু খালেদ ভূইয়া, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ খন্দকার, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফিজুল ইসলাম, সরাইল উপজেলা তরুন দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম, তরুন দলের সদস্য সচিব উজ্জ্বল আহমেদ মুন্সিসহ বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্ব করে উপজলো যুবদলের আহ্বায় আবু সুফিয়ান সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ দে বলেন, আমি জনগণের জন্যই রাজনীতি করি, দল আমার অতীত ত্যাগ বিবেচনা করে আমাকে ধানের শীষ মার্কা দিবেন বলে বিশ্বাস করি, আমি যদি ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের দায়িত্ব পাই , মানুষ যাতে ভালো থাকে, নিরাপদে ও শান্তিতে থাকে সেই লক্ষ্যে জীবন মান উন্নয়নে কাজ করব।প্রতিটি এলাকার রাস্তাঘটের উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ শতভাগ সেবার মান নিশ্চিত করব।
তিনি আরো বলেন, বেকার যুবকেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রতিটি এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে , মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি এমপি প্রার্থী হয়েছি। আমি বিজয়ী হলে আপনাদের কে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
