আজ জানা যাবে কে হচ্ছেন মিস ওয়ার্ল্ড

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মিস ওয়ার্ল্ড- ২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে আজ শনিবার (৯ মার্চ)। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। এ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা।

 

এ প্রসঙ্গে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম।

 

 

এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।

 

প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান- এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এই সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। নেপাল থেকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি।

 

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ