আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আজ রোববার এই জামিনের আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন।

মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ ২৮৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই।

আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

ভাটারা থানা-পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ