— বিজ্ঞাপন —

আফগানিস্তানে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত অন্তত ৯৯

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাতজন শিক্ষার্থী নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন।
আফগানিস্তানে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত অন্তত ৯৯
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯৯ জন। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, শনিবার সকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের অ্যান্ডারসেইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

— বিজ্ঞাপন —

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আবদুল মতিন কানি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কাছের কিছু খনি কোম্পানির একটি বিস্ফোরক ডিপোতে অবহেলা ও অসাবধানতার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে তা আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে কুনার প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের পর উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় দ্রুত হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতদের অনেকের চিকিৎসা চলছে।

সূত্র: BBC World (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗