— বিজ্ঞাপন —

হার্ট অ্যাটাকের পর হৃদযন্ত্র মেরামতে নতুন এমআরএনএ থেরাপির উদ্ভাবন

বিজ্ঞানীরা হার্ট অ্যাটাকের পর হৃদযন্ত্রের ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও মেরামতের এক সম্ভাবনাময় পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ইঁদুরের ওপর গবেষণায় ইতিবাচক ফল দিয়েছে।
heart-attack-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

হার্ট অ্যাটাকের পর হৃদযন্ত্রের ক্ষতিগ্রস্ত পেশি মেরামতের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকেরা। বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবছর লাখ লাখ মানুষ হার্ট অ্যাটাকের শিকার হন। আধুনিক জরুরি চিকিৎসা সেবার উন্নতির ফলে অতীতে যেসব ঘটনায় মৃত্যু অনিবার্য ছিল, এখন অনেকেই তা থেকে বেঁচে ফেরেন। তবে বেঁচে গেলেও হৃদযন্ত্রের ক্ষয়ক্ষতি স্থায়ী থেকে যায়, যা পরবর্তীতে হার্ট ফেইলিউর, শ্বাসকষ্ট ও জীবনের মান কমে যাওয়ার মতো জটিলতার সৃষ্টি করে।

গবেষণাপত্রটি ‘নেচার কার্ডিওভাসকুলার রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা একটি পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতি তৈরি করেছেন যা হার্ট অ্যাটাকের পর হৃদযন্ত্র নিরাময়ের প্রচলিত প্রক্রিয়া বদলে দিতে পারে। এ পদ্ধতির লক্ষ্য হলো অবশিষ্টাংশ পেশিকে শুধু রক্ষা করাই নয়, বরং হৃদযন্ত্রকে স্বীয় প্রক্রিয়ায় টিস্যু মেরামতে উদ্বুদ্ধ করা। তবে এখন পর্যন্ত গবেষণাটি কেবল ইঁদুরের ওপর পরিচালনা করা হয়েছে।

— বিজ্ঞাপন —

গবেষণায় দেখা গেছে, মোডিফাইড বা পরিবর্তিত মেসেঞ্জার আরএনএ (mRNA) হৃদপেশির কোষকে বিভাজিত হতে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধিতে বাধ্য করতে পারে। এটি পরবর্তীতে হৃদযন্ত্রের রক্ত পাম্প করার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। প্রাথমিক পর্যায়ের এই গবেষণা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষতিগ্রস্ত হৃদপেশি পুনরায় তৈরির সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

করোনারি ধমনীতে রক্ত প্রবাহ বন্ধ হলে বা মারাত্মক কমে গেলে অক্সিজেন সরবরাহের অভাবে মাইওসাইটস নামক হৃদপেশির কোষগুলো মারা যেতে শুরু করে। প্রাপ্তবয়স্ক মানবদেহে ক্ষতিগ্রস্ত কোষের স্থানে নতুন কোষ তৈরির ক্ষমতা সীমিত। ফলে মৃত পেশির স্থান ফাইবারাস স্কার টিস্যু দখল করে। স্কার টিস্যু হৃদযন্ত্রের গঠন বজায় রাখলেও সুস্থ পেশির মতো সংকুচিত হতে পারে না, যার ফলে হৃদযন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে।

গবেষকেরা জানান, প্রাথমিক বিকাশের পর স্তন্যপায়ী প্রাণীর কার্ডিওমাইওসাইটস কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। এ প্রক্রিয়া পুনরায় সক্রিয় করতে মাইক (Myc) এবং সাইক্লিন টিওয়ান (Cyclin T1) নামক দুটি প্রোটিন তৈরিতে কোষকে উদ্দীপিত করার চেষ্টা করেন বিজ্ঞানীরা। মাইক জিন সক্রিয় করতে কাজ করে এবং সাইক্লিন টিওয়ান কোষের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। উভয় প্রোটিন মিলে হৃদপেশির কোষকে পুনর্বিভাজনে উৎসাহিত করে।

এমআরএনএ প্রযুক্তির মাধ্যমে কোষগুলোকে অস্থায়ী নির্দেশনা প্রদান করে প্রয়োজনীয় প্রোটিন তৈরি করানো হয়, যা কোভিড ভ্যাকসিনেও ব্যবহৃত হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমআরএনএ ডিএনএ পরিবর্তন করে না এবং প্রাকৃতিক নিয়মে বিনষ্ট হয়ে যায়। অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি ক্যানসারের কারণ হতে পারে বলে এর স্থায়িত্ব কম হওয়া অত্যন্ত জরুরি।

ইঁদুরের কৃত্রিম হার্ট অ্যাটাক ঘটিয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হৃদযন্ত্রে এই মোডিফাইড এমআরএনএ প্রবেশ করানো হয়। এতে কোষ বিভাজনের জিন সক্রিয় হয় এবং হৃদপেশির কোষের সংখ্যা বাড়ে। ২৮ দিন পর দেখা যায়, চিকিৎসাপ্রাপ্ত ইঁদুরের পাম্পিং সক্ষমতা সাধারণ ইঁদুরের চেয়ে ভালো এবং ১২ সপ্তাহ পরও এই উন্নতি বজায় ছিল। তবে স্কার টিস্যুর পরিমাণ স্থায়ীভাবে কমেনি।

চিকিৎসাটির নিরাপত্তার বিষয়ে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। মাইক প্রোটিনের মাত্রা অনিয়ন্ত্রিত হলে ক্যানসারের ঝুঁকি থাকে। পরীক্ষণে অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে কিছু ইঁদুর মারা যায়। কিন্তু আক্রান্ত অংশের আশপাশের নির্দিষ্ট পেশিতে প্রযুক্তিটি সীমিত রাখায় ভালো ফল পাওয়া গেছে। মানুষের ওপর এটি ব্যাপকভাবে প্রয়োগের আগে নিরাপদে ওষুধ পৌঁছানো, সঠিক মাত্রা নির্ধারণ এবং অনিয়মিত হৃদস্পন্দনের মতো পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।

সূত্র: ARY News Urdu

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗