আবাবিলের নতুন কমিটি গঠন; সভাপতি সাঈদ সালমান, সেক্রেটারি নূরে এলাহী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন আবাবিল ইসলামী যুব সংগঠন-এর আগামী এক বছরের মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গঠিত কমিটিতে হাফেজ মাওলানা সাঈদ সালমানকে সভাপতি এবং নূরে এলাহীকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকাও প্রকাশ করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, নতুন কমিটির কার্যকাল ৬ নভেম্বর ২০২৫ থেকে পরবর্তী ইসলামী সম্মেলন পর্যন্ত চলবে।

সংগঠনের ইতিহাস ও কার্যক্রম বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা সাঈদ সালমান বলেন, ২০১১ সালে জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সাবেক শিক্ষা সচিব আল্লামা রহমতুল্লাহ সাহেব (রহ.)–এর পরামর্শ ও তত্ত্বাবধানে আবাবিল ইসলামী যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মেড্ডায় ইসলামের দাওয়াত, মানবসেবা ও নৈতিক সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, তরুণদের ইসলামী চেতনায় উজ্জীবিত করতে সংগঠনটি একটি ইসলামিক পাঠাগার পরিচালনা করে আসছে। পাশাপাশি সমাজের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ, মানবসেবা, ত্রাণ কার্যক্রম ও নৈতিকতা বিকাশে সংগঠনের কার্যক্রম এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

সংগঠনটি প্রতিবছর বৃহৎ ইসলামী সম্মেলন শেষে নতুন কমিটি গঠন করে থাকে। একই সঙ্গে পুরনো কমিটি পূর্ণাঙ্গ হিসাব-নিকাশ নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

সদ্য ঘোষিত কমিটির সফলতা কামনা করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা যেনো নতুন কমিটিকে কবুল করেন এবং তাদের ওপর ন্যস্ত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ