আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং নিয়ে জামায়াতের অভিযোগ: ‘যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই জড়িত’

আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং নিয়ে জামায়াতের অভিযোগ: ‘যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই জড়িত’
আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং নিয়ে জামায়াতের অভিযোগ: ‘যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই জড়িত’
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রমূলক ভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন ধরেই এর প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে, যা আমাদের আদর্শ ও চিন্তার সম্পূর্ণ বাইরে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে একটি বিশেষ দল জড়িত।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই কাজটি করা হয়েছে। এটি পরিকল্পিত চক্রান্ত। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপ নিচ্ছি। যারা এটা করেছে, তারা চরম বাড়াবাড়ি করেছে।’

হ্যাকিংয়ের সময় ও পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে সেখানে কিছু আপত্তিকর পোস্ট করা হয়, যা জামায়াতের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তবে বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হন তারা।

তিনি বলেন, ‘এই ঘটনায় যারা দ্রুত কর্মসূচি ঘোষণা করেছে, তারাই মূলত এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত বলে আমরা মনে করি।’ বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ