আরও ২-৩ ঘণ্টা লাগতে পারে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে

1000046541
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল হক জানান, কাজ প্রায় শেষের দিকে।

তবে খালের পানির কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এ কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

বাখরাবাদ কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প ও বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজের অংশ হিসেবে এ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ