— বিজ্ঞাপন —

গ্যাস সংকটে স্থবির ব্রাহ্মণবাড়িয়ার গৃহস্থালি জীবন, রেস্তোরাঁগুলোতে উপচে পড়া ভিড়

সারাদিন জুড়েই শহরের ছোট-বড় রেস্তোরাঁগুলোতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গৃহস্থালির জন্য পার্সেল সংগ্রহ করছেন স্থানীয়রা।
1000046873
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া শহর ও এর আশেপাশের এলাকাগুলোতে হঠাৎ করেই দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। 

১৫ সেপ্টেম্বর সকাল ৮ পর থেকেই বাসা-বাড়ির চুলাগুলোতে প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ বাসিন্দা। 

— বিজ্ঞাপন —

হঠাৎ করে বাসা-বাড়িতে রান্না সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প খাবারের সংস্থানে দিশেহারা নগরবাসী বাধ্য হয়ে ছুটছেন শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁগুলোর দিকে।

সারাদিন জুড়েই শহরের ছোট-বড় রেস্তোরাঁগুলোতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গৃহস্থালির জন্য পার্সেল সংগ্রহ করছেন স্থানীয়রা। 

এর ফলে হোটেলগুলোতে ক্রেতাদের কেনাবেচার ধুম পড়ে গেছে এবং কর্মচারীদের এক মুহূর্ত দম ফেলার সুযোগ মিলছে না।

হঠাৎ সৃষ্টি হওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

দ্রুত এই পরিস্থিতির উন্নতি না হলে বাসাবাড়ির স্বাভাবিক কাজকর্ম ও সার্বিক জীবনযাত্রায় চরম বিশৃঙ্খলা দেখা দেবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗