মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পুরাতন বাজারের চেয়ারম্যান ভবনের নিচতলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর তালশহর এজেন্সি অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এজেন্সি অফিসটির উদ্বোধন করা হয়। এটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর আশুগঞ্জ জোনের লালপুর সাংগঠনিক অফিসের অধীন পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দলাল দাস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তালশহর এজেন্সি অফিস, আশুগঞ্জ জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোঃ মফিজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপেল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং অফিসার, ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ পশ্চিম জোন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম (লিটন), ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোন প্রধান, আশুগঞ্জ জোন; মোহাম্মদ জিন্নত আলী (জীবন), সহকারী জোনাল ইনচার্জ, লালপুর সাংগঠনিক অফিস, আশুগঞ্জ জোনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘ ৪৩ বছর ধরে দেশের মানুষের মাঝে বীমা সেবা দিয়ে আসছে। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন এজেন্সি অফিসের মাধ্যমে তালশহর ও আশপাশের এলাকার মানুষের জন্য বীমা সেবা আরও সহজ ও হাতের নাগালে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তালশহরসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ বীমা গ্রাহক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।