— বিজ্ঞাপন —

‎আশুগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
21956
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎আশুগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সমবায় র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত

‎করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ

‎এ প্রতিপাদ্যকে ধারন করে

‎ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।


‎রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তিলাওয়াত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

‎উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সরকার।

উক্ত ‎সভায় সমবায়গণ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন,  বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা সুলতানা, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খানসহ বিভিন্ন সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শরিফ উদ্দিন।

‎বক্তারা বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।


‎বিভিন্ন কর্মসূচি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আশুগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আয়োজন সম্পন্ন হয়।

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗