সরাইলের বুড়্ডা শেখ শামসু উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু
আধুনিক ও মনোরম পরিবেশে মানসম্মত শিক্ষার প্রত্যয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি চলছে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বুড়্ডা পশ্চিমপাড়ায় অবস্থিত বুড়্ডা শেখ শামসু উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে এলাকাবাসী প্রতিষ্ঠানটি নিয়ে নিয়েছে বিভিন্ন উদ্যোগ।
শিক্ষার্থীদের জন্য রয়েছে মনোরম ও কোলাহলমুক্ত শিক্ষার পরিবেশ। শুধু মুখস্থনির্ভর শিক্ষা নয়, বাস্তব উদাহরণের মাধ্যমে আনন্দদায়ক উপায়ে পাঠদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বিষয়ভিত্তিক পাঠদান এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিচর্যার ব্যবস্থা ।
এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলা, বিভিন্ন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত রয়েছে মতবিনিময়ের ব্যবস্থা।
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষার আলোয় আলোকিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী ।
এলাকার সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ বাড়াতে অভিভাবকদের প্রতি উক্ত প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে উৎসাহিত করার জন্য আহ্বান করা হয়েছে
বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ফরম বিতরণ ১৫ নভেম্বর ২০২৬ থেকে শুরু এবং ভর্তি কার্যক্রমের পরবর্তী সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ করতে বলা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া মোবাইল নম্বরগুলোতে।
ঠিকানা: বুড়্ডা, পশ্চিমপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
ভর্তি সংক্রান্ত যোগাযোগ: ০১৭১৭-৩৭১৪২৫, ০১৭১৭-৩৫৯৫৮৬, ০১৮১৭-৫৫০৮৪৬।
সরাইলের বুড়্ডা শেখ শামসু উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষার আলোয় আলোকিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী ।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
রবিবার, ২ নভেম্বর ২০২৫
একী অবস্থা ট্রাফিক পুলিশের! মদ্যপ অবস্থায় টলে পড়ে
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
হালিশহরের গ্যাস বিস্ফোরণে শোকের মাতম, মায়ের পর প্রাণ হারাল কিশোর শাওন
বুধবার, ৩০ জুলাই ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।