
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গাড়ি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
১২ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ৯টা ০৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি নীল রঙের পিকআপ ভ্যান আটক করে। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয় হলো— ১। মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা- মোঃ আজিজুল হক, সাং- চক পাঠাঘাট, থানা- নকলা, জেলা- শেরপুর। ২। সোহেল রানা (৩৫), পিতা- হাসান আলী, সাং- বারবৈকা, থানা- বাসন, জেলা- গাজীপুর সিটি কর্পোরেশন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ ভ্যান বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। এদিকে, মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
