আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী উদ্ধার

আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী উদ্ধার
আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৪ অক্টোবর ২০২৫) ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই চোরাকারবারিকে আটক করে তাদের কাছ থেকে বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
ক) বিদেশি মেকআপ রিমুভার ৬০০ পিস,
খ) ফেসওয়াশ ২৫৫ পিস,
গ) স্কিন কেয়ার ক্রিম ২৬৫ পিস,
ঘ) শ্যাম্পু ২৪ বোতল,
ঙ) একটি সিলভার রঙের মাইক্রোবাস।

উদ্ধারকৃত এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক এসব মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। সোহাগ সিকদার (৩৮), পিতা মৃত শাহজাহান শিকদার, সাং-পাংশা, থানা-বরিশাল বিমানবন্দর, জেলা-বরিশাল।
২। পাপেল মিয়া (৩৬), পিতা আব্দুর রশিদ, সাং-জাহাঙ্গীরপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাবশালী চক্রকেও ছাড় দেওয়া হবে না।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ