আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার
আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

আশুগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম সোনারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৩,০০০ প্যাকেট (মোট ৬০,০০০ শলাকা) বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।

অভিযানে এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি হলেন — মো. আসাদুল্লাহ (৪৫), পিতা হাজী মমতাজ মিয়া, মাতা রাবেয়া খাতুন; গ্রাম নরসিংহপুর, থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

উদ্ধারকৃত সিগারেট ও মাইক্রোবাস উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।

ওসি বলেন,“শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনার বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিলাম। আজকের অভিযানে একজনকে আটক ও বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ এলাকা চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের কঠোর নজরদারির ফলে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ