— বিজ্ঞাপন —

আশুগঞ্জে ১৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সংরক্ষিত নারী সাংসদ নাদিয়া পাঠান পাপন এমপির সাথে মতবিনিময়‎দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের গুরুত্ব সভায় উঠে আসে।
17900
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জে ১৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সংরক্ষিত নারী সাংসদ নাদিয়া পাঠান পাপন এমপির সাথে  মতবিনিময়‎দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ

‎

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জিআর (চাল) সহায়তার ডিও বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

— বিজ্ঞাপন —

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রসংসদীয় নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

‎আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

‎

‎সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা করা হয়।

‎

‎অনুষ্ঠানের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া জিআর চালের ডিও বিতরণ করা হয়। এ সহায়তা দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর জন্য সরকারি বরাদ্দের আওতায় প্রদান করা হয়।

‎

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের গুরুত্ব সভায় উঠে আসে।

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗