— বিজ্ঞাপন —

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা : এস এম আবদুল বারেক

Please published
IMG-20261014-WA0002
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

 এস এম আবদুল বারেক

আল্লাহ তোমার প্রেমের অনল জ্বেলে দাও অন্তরে,

— বিজ্ঞাপন —

প্রিয়নবীর নূরে নূরান্বিত আমার_হৃদয় গেল ভরে।

তারই প্রেমে সঁপে দিলাম এই অবুঝ মন,

তারি শানে গাই সর্বদা – প্রাণাধিক প্রেমের গান।

জিন্দেগির এই পথ চলাতে কালিমা হলো মূল,

তোমার বিধান মেনে চলাই ঈমানের আসল কুল।

বস্তুর মোহে ভুলিনি কভু তোমার চিরন্তন বাণী,

সেই প্রেমেতে সঁপে দিলাম এই তো জীবনখানি।

আমার প্রাণের প্রাণপ্রিয় যুগের মহান ইমাম,

সত্য মানবতার মুক্তির দিশা যিনি করিলেন দান।

মুক্ত মানবতার মুক্ত পৃথিবী – যার চিরন্তন আহবান,

তিনার কদমে রইল আমার – কোটি তাজিম ও সালাম।

দুনিয়া সবার সব মানুষের ঘোষণা তিনার,

ভাই ভাই হিসেবে রবে তারা হবে গোষ্টিবাদীরহার।

থাকবে না আর গোষ্ঠীবাদী বস্তুবাদী একনায়কতন্ত্র,

বস্তুর ঊর্ধ্বে হবে মানবসত্তা – মানুষ হওয়ার মূলমন্ত্র।

আমি অধম আবদুল বারেক মিনতি জানাই,

সত্য বিপ্লবের অভিযাত্রায় একাকার হোন সবাই।

কারণ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব-ই একমাত্র মুক্তির পথ,

যে আলোর পরশ ছাড়া মিলবে না দুনিয়া আখেরাতের রথ।

 

 

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗