আশুগঞ্জ থানার ওসি রাঙামাটি বদলি

এ কে এম সফিকুল আলম চৌধুরী ২০২৫ সালের ২ ডিসেম্বর আশুগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন।
32224
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আশুগঞ্জ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীর বদলির আদেশের বিষয়টি আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানাজানি হয়। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা আদেশে উল্লেখ করা হয়নি।

এ কে এম সফিকুল আলম চৌধুরী ২০২৫ সালের ২ ডিসেম্বর আশুগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার ওসিকে একযোগে বদলির অংশ হিসেবে তাকে আশুগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ৯ মাস দায়িত্ব পালনের পর এবার তাকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হলো।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ