— বিজ্ঞাপন —

পারিবারিক কলহের জের আশুগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গায়ে আগুন দেয়ার অভিযোগ : থানায় মামলা দায়ের

গত শনিবার ভোরে আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ইখতারা সরকার চর-চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে
62293
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ইখতারা সরকার-(৩০) এর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। আগুনে ইখতারা সরকারের শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গত শনিবার ভোরে আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ইখতারা সরকার চর-চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীরের বাড়ি নরসিংদী উপজেলার রায়পুরা উপজেলায়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া পলাতক। ইখতারার পরিবারের লোকজন জানান, প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীর মিয়ার সাথে ইখতারার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা জানান, গত এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের পাশাপাশি স্ত্রীকে প্রায়ই মারধোর করতো জাহাঙ্গীর। মারধোরের কারনে গত দেড় মাস আগে ২ বছরের ছেলেকে নিয়ে ইখতারা তার বাবার বাড়িতে চলে আসেন। গত শুক্রবার ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সাথে তার কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্টোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেন। শনিবার ভোরে ফজর নামাজ পড়তে ইখতারার মা ঘর থেকে বের হলে সেই সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্টোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় ইখতারাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, এ ঘটনায় ইখতারার ভগ্নিপতি রুবেল মিয়া বাদি হয়ে রোববার সকালে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা করছে। ### ছবি সংযুক্তঃ- ### মোঃ বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া তারিখঃ-০১-১১-২০২৬ ইং মোবাইলঃ-০১৭১৬-৭৯২৭৮২।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗