— বিজ্ঞাপন —

ইউক্রেন ইস্যুতে পুতিন আমেরিকার বন্ধু নন: মার্কিন গোয়েন্দা প্রধান

ইউক্রেন সংকটের ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার কোনো বন্ধু নন বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
ইউক্রেন ইস্যুতে পুতিন আমেরিকার বন্ধু নন: মার্কিন গোয়েন্দা প্রধান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার কোনো বন্ধু নন বলে মন্তব্য করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পুতিনের প্রশংসা করার কয়েক দিন পর রোববার তিনি এই কথা বলেন।

এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় জে ক্লেটন স্পষ্ট করে বলেন, ইউক্রেন ইস্যুতে পুতিন মোটেই আমেরিকার বন্ধু নন।

— বিজ্ঞাপন —

সম্প্রতি ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করার বিষয়ে জানতে চাওয়া হলে ক্লেটন বলেন, পরমাণু শক্তিধর শীর্ষ তিন দেশ আমেরিকা, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যকার আলোচনার প্রেক্ষাপটে এ ধরনের শব্দ ব্যবহার সম্পূর্ণ উপযুক্ত ছিল। গত সপ্তাহে চীনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে এই আলোচনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, শত্রুর বদলে চার হাজার পারমাণবিক অস্ত্রের অধিকারী কাউকে বন্ধু হিসেবে পাওয়া ভালো বিষয়।

তবে পরদিন শুক্রবার পুরো আমেরিকার জন্য পুতিন বন্ধু কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু বলতে অস্বীকার করেন। তিনি বলেন, তিনি গোটা আমেরিকার পক্ষ হয়ে কথা বলতে পারেন না।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটি ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল সম্পূর্ণ সমর্পণের যে দাবি পুতিন তুলেছেন, শান্তির বিনিময়েও সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ তিনি দেখাননি।

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলার বিষয়টি ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এক প্রতিক্রিয়ায় বলেছেন, মিট পুতিন কখনোই তাঁদের বন্ধু নন এবং কোনোদিন হবেনও না।

অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য না করে কাঁধ ঝাঁকিয়ে হেঁটে চলে যান।

সূত্র: ARY News · Pakistan
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗