ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ সাময়িক প্রত্যাহার, রোববার  বিভাগীয় শহরে নতুন কর্মসূচি

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ সাময়িক প্রত্যাহার, রোববার  বিভাগীয় শহরে নতুন কর্মসূচি
ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ সাময়িক প্রত্যাহার, রোববার  বিভাগীয় শহরে নতুন কর্মসূচি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান ও অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে নতুন করে কর্মসূচি পালন করা হবে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানায়। ঘোষণায় বলা হয়, শাহবাগে চলমান অবরোধ কর্মসূচি আজকের মতো সমাপ্ত করা হয়েছে এবং রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, আগামীকাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করার পর দুপুর ২টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংগঠনটি স্পষ্ট করে জানায়, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমানভাবে শুরু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ