ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার

ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার
ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করে পুলিশ।

আতশবাজির এ চালান কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার জন্য মাছ হিসেবে বুকিং দেওয়া হয়েছিলো। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার

এ সময় একটি মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে দশ বস্তা ভর্তি কিং কোবরা নামের ৮৯০০ প্যাকেট ও কালার সিলেকশন ৮০ প্যাকেট আতশবাজি উদ্ধার হয়। মাছের খাদ্যের বদলে কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার জন্য আজাদ মিয়া ও রাসেল মিয়া নামে দুই ব্যক্তি এই আতশবাজি বুকিং করেছিলেন। এ ঘটনায় সোমবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ