ইফতারের পরপরই ধূমপান করলে যে জটিলতা বাড়ে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ কথা সবারই জানা। তবুও ধূমপায়ীরা তা মানতে নারাজ। যে কোনো সময় যে কোনো অবস্থাতেই ধূমপান শরীরের জন্য ক্ষতিকর।

 

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক না কেন ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকে। তাই সর্বক্ষেত্রে ধূমপান বর্জনীয় ও ক্ষেত্র বিশেষে শাস্তিযোগ্য অপরাধ।

 

বিজ্ঞাপন

 

যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। এছাড়া যারা ইফতারের পর ধূমপান করেন তাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে।

 

কারণ ধূমপান পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে গ্যাসট্রাইটিস বা পাকস্থলিতে প্রদাহ তৈরি হয়।

 

বিজ্ঞাপন

এছাড়া ধূমপানের ফলে ফুসফুসের প্রদাহসহ নানাবিধ শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। সারাদিন রোজা রেখে ইফতারের পর ধূমপান করা মাহে রমজানের মূলনীতি বিরুদ্ধ ও শরীরের জন্যও ক্ষতিকর।

 

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোসামাজিক স্বাস্থ্য গবেষক এবং পরিচালক, সেন্টার ফর সাইকোট্রমাটোলজি অ্যান্ড রিসার্চের চিকিৎসক ডা. রিফাত আল মাজিদ (এমবিবিএস, এমপিএইচ) জানান, এ অভ্যাস স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

 

বিজ্ঞাপন

 

তাই রোজার মাসে সর্বোচ্চ চেষ্টা ও প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত ধূমপান ত্যাগ করার। রোজার পবিত্রতা রক্ষায় ও শারীরিক সুস্থতার জন্য ধূমপান ত্যাগ করা খুবই জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও কাউন্সিলিং নেওয়া যেতে পারে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ