— বিজ্ঞাপন —

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে। এছাড়া বাহিনী আধুনিকায়নে নানা প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
1000649936-20261121184120-mwqfabfdqpicbvx-20261121190923
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সরকার নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন যে, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে বহু প্রতীক্ষিত ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করা হবে। এই উদ্যোগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের এই নতুন রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বমানের সামরিক শক্তিতে রূপান্তরিত হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗