ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ বিজয়ীকে সংবর্ধনা গাইবান্ধায়

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর পার্কের শহিদ মিনারে গাইবান্ধা ফিল্যান্সার এ্যাসোসিয়েশনের আয়োজনে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৫ বিজয়ী ফ্রিল্যান্সার মোঃ শাহাদাৎ হোসেন শহীদকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে গাইবান্ধা পৌর শহরের দেশ আইটি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফ্রিল্যান্সার মোঃ শাহাদাৎ হোসেন শহীদ কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় তরুন ফ্রিল্যান্সার সালমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার সৌরভ, উর্মি, সোয়াদ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক তরুন তরুনী ফ্রিল্যান্সার অংশ গ্রহন করে।

এর আগে একটি আনন্দ র ্যালী শহরের পৌর পার্ক থেকে বের হয়ে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পৌর পার্ক শহীদ মিনারে এসে শেষ হয়।

তরুন ফ্রিল্যান্সার সালমান এর সঞ্চালনায় শাহাদৎ হোসেন শহীদ বলেন, এই ইয়্যুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন শুধু আমার একার নয় এটা পুরো গাইবান্ধাবাসীর অর্জন। সকলের সহযোগিতায় আমি এই অর্জন নিয়ে আনতে পেরেছি। তিনি আরো বলেন, দৃঢ় মনোযোগ দিয়ে কাজ করলে ফ্রিল্যান্সিং পেশায় প্রতিটি বাড়িতে এক একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলা সম্ভব।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ