ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র অভিযান ১৭ দিন: যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র অভিযান ১৭ দিন: যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিন ধরে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং যুদ্ধ বন্ধের অধিকার একমাত্র তাদের।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন রোববার জানিয়েছেন, ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। “আমরা এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছি এবং প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি। এছাড়া, আমাদের মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে অন্তত আগামী তিন সপ্তাহের (ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত) অভিযান পরিকল্পনা প্রস্তুত রয়েছে। তাতেও সীমাবদ্ধ নয়; তিন সপ্তাহের পরের সময়ের জন্যও আমরা আরও গভীর পরিকল্পনা হাতে রেখেছি,” বলেন এফি ডেফরিন।

ইসরায়েলের সংস্কৃতি ও ক্রিয়ামন্ত্রী মিকি জোহার বলেছেন, সামনের দিনগুলোতে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। তিনি রেডিও ১০৩এফএম-কে জানিয়েছেন, “আমরা জানি সামনের দিনগুলোতে যুদ্ধের মাত্রা বাড়তে পারে। তাই আমাদের সবাইকে আরও প্রস্তুত থাকতে হবে। খুব সম্ভবত এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে।”

বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে এই ধরনের দীর্ঘস্থায়ী অভিযান অঞ্চলের স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। যুদ্ধ চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যের ওপর আন্তর্জাতিক মনিটরিং ও কূটনৈতিক চাপ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র অভিযান ১৭ দিন: যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে