হবিগঞ্জে ১৬০ মুরগি ছিনতাই: ছাত্রদল নেতাকে পদচ্যুত, তদন্তে পুলিশ

হবিগঞ্জে ১৬০ মুরগি ছিনতাই: ছাত্রদল নেতাকে পদচ্যুত, তদন্তে পুলিশ
হবিগঞ্জে ১৬০ মুরগি ছিনতাই: ছাত্রদল নেতাকে পদচ্যুত, তদন্তে পুলিশ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর স্থানীয় ছাত্রদল নেতা মো. শাকিল ফারহান মিয়া সাংগঠনিক পদ থেকে বহিষ্কার হয়েছেন। তিনি গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। রোববার (১৫ মার্চ) জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকানো হয়। অভিযোগ রয়েছে, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি লেয়ার মুরগি ছিনিয়ে নেয়।

এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছানো কোম্পানির সুপারভাইজারের মোটরসাইকেলের চাবিও নেওয়া হয়। স্থানীয়দের মধ্যস্থতায় চাবি ও মোবাইল ফোন ফেরত পাওয়া গেলেও ছিনতাই হওয়া মুরগিগুলো উদ্ধার করা যায়নি।

পরবর্তী রাতে, ১৩ মার্চ চুনারুঘাট থানায় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে জেলা ছাত্রদল অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, “দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।” অভিযুক্ত শাকিল ফারহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ