ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সরাইলে আগমন

সারমিন ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আজ সোমবার সরাইল সফর করেছেন।
দুপুর আনুমানিক ১২টা ঘটিকার সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) এলাকার সরাইল উপজেলার বিশ্বরোড সংলগ্ন কুট্টাপাড়া মাঠে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা প্রাঙ্গণে হেলিকপ্টারযোগে এসে পৌঁছান।
এ সময় তাকে স্বাগত জানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আগমনকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পীর সাহেব চরমোনাইয়ের এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনা প্রদানই এই সফরের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।