ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী সেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে হাজী সাইফুল ইসলামকে সভাপতি, মাওলানা জোবায়ের আহমেদকে সহ-সভাপতি এবং মুফতি আনোয়ার শওকতীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. রাকিব মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুফতি মনির হোসেন জিহাদীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শ, ন্যায়নীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।