ঈদুল আযহা উপলক্ষে নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ

লেখক: ইয়াছিন চৌধুরী
প্রকাশ: ২ মাস আগে
ঈদুল আযহা উপলক্ষে নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় এ সহায়তা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান। বক্তব্যে এম এ হান্নান বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এ মানবিক উদ্যোগ। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটিতে ৫০ জন করে মোট ৬৫০ জন উপকারভোগীর মাঝে নগদ এক হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।এবং ১০০ জন উপকারভোগীর মাঝে নগদ দুই হাজার, তিন হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সভাপতি আইয়ুব খাঁন ও নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী ও আরাফাত উল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি তিতন ফকির ও সাধারণ সম্পাদক জিয়া মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সফিল মেম্বার, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাব মিয়া, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি বরকত উল্লাহ, গোর্কণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া, কৃষক দলের সদস্য সচিব শাহআলম পাঠান, সাবেক ছাত্রদল নেতা তাকিউল ইসলাম, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল বেগম, সাংগঠনিক সম্পাদক গোলবাহার মেম্বার, পাপিয়া পাপরি ও জুসনা বেগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।