ঈদের ছুটিতেও ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা ছিলো বিরামহীন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ঈদুল আযহার ১০ দিনের ছুটিতেও ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যান কেন্দ্রে সেবা ছিলো বিরামহীন। ২৪ ঘন্টাই ছিলো সেবার দরজা খোলা। এই সময়ে পরিবার-পরিকল্পনা বিভাগের এ কেন্দ্রটিতে নরমাল ডেলিভারীতে সন্তান জন্ম দিয়েছেন ১৭ প্রসুতি।
কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা হাসিনা বেগম জানান,ঈদের ছুটিতেও আমাদের ডিউটি অব্যাহত ছিলো। রোস্টার মোতাবেক ডিউটি করতে হয়েছে এইখানে দায়িত্বরত সকলেরই।
মা ও শিশু কল্যান কেন্দ্র থেকে ঈদের ছুটিতে গতকাল শনিবার পর্যন্ত ১৭ জনের নরমাল ডেলিভারী হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আরো ১০২ টি নরমাল ডেলিভারী হয়েছে।তাছাড়া গর্ভবতী সেবা নিয়েছে ২ শতাধিক,প্রসবপরবর্তী সেবা ১৫০,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি ৮০,নবজাতক সেবা ১১৯ ও ডেলিভারী ১১৯ জন ।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শিরিন সুলতানা বলেন,সরকারি সকল চাকরিজীবী আনন্দে ছুটি কাটালেও আমাদের কপালে ছুটি নেই। ডাক্তার,ভিজিটর,এ্যাটেনডন্ট নার্স সবাই ডিউটিতেই ছিলাম।পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল বলেন ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যানকেন্দ্র সহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা সেবা কার্যক্রম চালু ছিলো ঈদুল আযহার ছুটিতেও। আমাদের একজন ভিজিটর নাইট ডিউটি করে আবার সকালে ডিউটি করছে, আবার জরুরি সেবা হিসেবে মানবিক কারনে একই ভিজিটর বিকেলেও ডিউটি করছে। এক ঘন্টার জন্যেও আমাদের সেবা কার্যক্রম বন্ধ হয়নি ঈদের এই লম্বা ছুটিতে । এখান থেকে সেবা প্রত্যাশীরা নিয়মিত গর্ভকালীন সেবা,প্রসব সেবা,প্রসব পরবর্তী সেবা,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা ও নবজাতকের সেবা পাচ্ছে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ