ঈদের দিন ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

ঈদের দিন ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩
ঈদের দিন ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শরীয়তপুরের জাজিরায় ঈদের দিন ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার পালেরচর ইউনিয়নের কিনাই সিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উজ্জ্বল শিকদার (৩০) স্থানীয় আমির হোসেন সিকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর প্রায় চার বছর আগে বিথী আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে একবার বিচ্ছেদ হলেও পরে পারিবারিক সমঝোতায় তারা আবার একসঙ্গে বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, ঈদের দিন দুপুরে কোরবানির কাজে ব্যস্ততার সুযোগে ঘরে ঘুমিয়ে থাকা উজ্জ্বলকে ছুরিকাঘাত করেন স্ত্রী বিথী। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর বিথী আক্তার তার দুই চাচাতো ভাই জুলহাস ও তুহিনকে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তাদের আটক করে। পরে মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নাদিম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ