ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন
ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীসাধারণের যাতায়াত সহজ করতে ঈদের দিনসহ আগের ৭ দিন ও পরের ৫ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সে অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সারা দেশে এ নির্দেশনা কার্যকর থাকবে।

এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ