ঈদে শাকিব খানের ‘রকস্টার’কে ঘিরে হতাশা, মুক্তির সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার

ঈদে শাকিব খানের ‘রকস্টার’কে ঘিরে হতাশা, মুক্তির সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার
ঈদে শাকিব খানের ‘রকস্টার’কে ঘিরে হতাশা, মুক্তির সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘রকস্টার’ নিয়ে দর্শকদের মধ্যে যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মিউজিক্যাল ঘরানার সিনেমাটি এখন পর্যন্ত আশানুরূপ সাড়া কিংবা ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারেনি বলে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে।

এর মধ্যেই নতুন করে বিপাকে পড়েছে ছবিটি। মুক্তির এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই পাইরেসির শিকার হয়েছে ‘রকস্টার’। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির পূর্ণাঙ্গ কপি ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।

এর আগে শাকিব খানের আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স’, বরবাদ এবং তাণ্ডব-সহ একাধিক সিনেমাও পাইরেসির কবলে পড়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্ক্রিনশট ঘিরে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘রকস্টার’-এর পরিচালক আজমন রুশো কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, দিলারা জামানসহ আরও অনেকে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ