উঠানে ধান শুকানোর জেরে খুন, ঢাকায় ধরা পড়লো খুনী চাচাতো ভাই

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উঠানে ধান শুকানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকালে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত শাওন ফকির (২৫) কসবায় কায়েমপুর ইউনিয়নের জাজিয়ারা গ্রামের লিটন ফকিরের ছেলে।

 

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা থেকে শাওন ফকিরকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার জাজিয়ারা গ্রামে উঠানে ধান শুকানো নিয়ে সুজন ফকির (২৫) ও তার চাচাতো ভাই শাওন ফকিরের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান।

 

উল্লেখ্য, ঘটনার পর থেকেই শাওন পলাতক ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ