“একক ধর্মের নামে ও একক জাতিবাদি ও একক গোষ্ঠীবাদির নামে ধর্ম হয় না-আল্লামা ইমাম হায়াত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

“একক ধর্মের নামে ও একক জাতিবাদি ও একক গোষ্ঠীবাদির নামে ধর্ম হয় না, এটা ধর্ম ধ্বংসাত্মক ও রাষ্ট্র ধ্বংসাত্মক” – আল্লামা ইমাম হায়াত এর বক্তব্যে তিনি বলেন. 

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, একমাত্র মানবতার রাজনীতিই সব মানুষের কল্যাণের নীতি। একমাত্র মানবতার রাষ্ট্রই সব মানুষের সুরক্ষা-অধিকার-স্বাধীনতা।
মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রই বাঁচার পথ- গোষ্ঠীবাদি রাজনীতি ও গোষ্ঠীবাদি রাষ্ট্র ধ্বংসের পথ। একক ধর্মের নামে ও একক জাতিবাদি রাজনীতি ধর্ম ধ্বংসাত্মক ও রাষ্ট্র ধ্বংসাত্মক। একক ধর্মের নামে ও একক জাতিবাদি রাষ্ট্র ধর্ম জবরদখল ও রাষ্ট্র জবরদখল। মানবজীবনের সকল দুর্দশা-সংকট-খুন-জুলুমের মূলে একক গোষ্ঠীবাদি রাজনীতি ও রাষ্ট্র।

আল্লামা ইমাম হায়াত বলেন, অরাজনৈতিক হয়ে বা মানবতাবিরুদ্ধ রাজনীতি করে ঈমানদার বা মানুষ দাবি মিথ্যা। ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক জঙ্গিবাদি সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি ও মানবতাবিধংসী বস্তুবাদি জাতিবাদি পাশবিক বিষাক্ত রাজনীতির ধ্বংসাত্মক জবরদখল থেকে –সব মানুষের জীবন বাঁচাতে, সব মানুষের ধর্ম বাঁচাতে, দেশ-রাষ্ট্র-গণতন্ত্র বাঁচাতে, জীবনের স্বাধীনতা ও জীবিকা বাঁচাতে একমাত্র উপায়- সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মযার্দা ভিত্তিক মানবতার রাষ্ট্র গড়ে তোলা। সব মানুষের অধিকার স্বাধীনতা রুটি রুজি নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে আপেল মার্কায় ভোট দিয়ে নিজের নিরাপদ জীবন নিশ্চিত করুণ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ