এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান
এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বেছে নেওয়ার নির্বাচন নয়, এটি হবে দেশকে পুনর্গঠন করার নির্বাচন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, তেমনি কথা বলার স্বাধীনতাও পায়নি। একই সঙ্গে দেশের মানুষ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

উত্তরবঙ্গের ভূ-প্রকৃতি ও কৃষি সম্ভাবনার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শিল্প ও কলকারখানা এই অঞ্চলেই গড়ে তোলা হবে, যাতে স্থানীয় মানুষ কাজের সন্ধানে অন্য এলাকায় যেতে বাধ্য না হয়। বিশেষ করে চিনি ও রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে এনে কৃষকদের আয়ের নতুন উৎস তৈরি করাই হবে আগামী দিনের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

এ ছাড়া ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জেলায় একটি আধুনিক ক্যাডেট কলেজ স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে। জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ