ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে: হবিগঞ্জে জামায়াত আমির

ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে: হবিগঞ্জে জামায়াত আমির
ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে: হবিগঞ্জে জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে এবং বিচার টাকার কাছে বিক্রি হবে না। শনিবার সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, সবাই ন্যায়বিচার পাবে এবং বাংলাদেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না।

তিনি জানান, জামায়াত নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে দিতে হবে, রাজনীতি হবে দায়িত্বের জায়গা থেকে, পেশা হিসেবে নয়। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করা হবে এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন।

পাশাপাশি চা বাগান শিল্প আধুনিকায়ন, চা শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ এবং গ্রামকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। অসৎ নেতৃত্বের কারণে মানুষের ভাগ্য বদলায়নি উল্লেখ করে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে পুরনো রাজনীতির অবসান হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ