এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য পরামর্শ
এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য পরামর্শ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : আগামীকাল (মঙ্গলবার) থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরীক্ষার হলে খুব সময় সচেতন থাকতে হবে। একটি প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ, কোন প্রশ্নের উত্তরে কতটা সময় ব্যয় করা উচিত, উত্তর দীর্ঘ না সংক্ষিপ্ত হবে- এসব বিষয় মাথায় রাখতে হবে।

যেকোনো প্রশ্নের উত্তরেই বানান ভুল, অতিরঞ্জন, ভুল বাক্য অমার্জনীয় ত্রুটি। এখন পরীক্ষার জন্য সম্ভাব্য বিষয়গুলো রিভিশন দেওয়া উচিত। এখন খুব বেশি রাত জাগার দরকার নেই। পরীক্ষার সময় শারীরিক সুস্থতা ও মানসিক স্বস্তি প্রয়োজন।
পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমার স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করো, ভালো পরীক্ষা দিতে তাঁদের পরামর্শ গ্রহণ করো। পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে হবে। পরীক্ষার হলের শৃঙ্খলা কিছুতেই অমান্য করা যাবে না। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের পরীক্ষায় কেন্দ্রগুলোতে কঠোর শৃঙ্খলা অবলম্বন করা হবে একথা আগে থেকে স্মরণ রাখাই বরং ভালো।

সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও যানজটের ভোগান্তি ও দুর্ভোগ এড়াতে সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে প্রবেশ করা যাবে। তাই নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ