কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গেছে।

আজ রোববার সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাগরের নাজিরা পয়েন্টে ট্রলারটি ভেসে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ২-৩ সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে।

পরে ট্রলারে মানুষের হাত-পা দেখতে পাওয়ার সংবাদের পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর এখন পর্যন্ত ওই ট্রলার থেকে ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ