কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ ছয়জন মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কচুয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানার পৃথক টিম অভিযানগুলো পরিচালনা করে।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় কচুয়া-গুলবাহার সড়কের আলমগীর বেডিং স্টোরের সামনে অভিযান চালিয়ে সিয়াম (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর রাত ৯টা ৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় খাজা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে নুরে আলম (৩২) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুরে জাকির ওরফে বাটা জাকিরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে রিপন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর বিতারা ইউনিয়নের বুধুন্ডা এলাকায় অভিযান চালিয়ে সাহিন মিয়া (১৯) ও রাসেল (২৪) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সবশেষ রাত ৮টা ১৫ মিনিটে কড়ইয়া গ্রামের মন্দার বাড়ির পশ্চিম পাশে ব্রিজের ওপর অভিযান চালিয়ে শাকিল (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় আটক ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক পাঁচটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের ২৪ আগস্ট আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ