মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই এমপি কামরুল

লেখক: মুরাদ মিয়া
প্রকাশ: ৬ ঘন্টা আগে
মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই এমপি কামরুল

তাহিরপুর,সুনামগঞ্জ : দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাদক ছেড়ে যুবসমাজকে খেলার মাঠে আসার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সোমবার (২৪ আগস্ট) তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও-জাঙ্গালহাটি-ঢালারপাড়-ছড়া পাড়ের শ্রমিক কল্যাণ সমবায় সমিতি আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, সমাজে এখন মাদকের ছড়াছড়ি। এই কঠিন সময়ে যুবসমাজের যেসব উদ্যোমী ছেলে খেলার মাঠে আসছে, খেলার আয়োজন করছে এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, গ্রামে গ্রামে মাদক বিরোধী কমিটি করে আন্দোলন গড়ে তুলতে হবে, যেন মাদকের ছোবলে আর কোন পরিবার ধ্বংস না হয়। একাজে সব ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।