আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন এলাকায় রোববার সকালে পৃথক তিনটি দুর্ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে এবং আরও একজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী সূত্রের বরাতে এআরওয়াই নিউজ জানিয়েছে।
উদ্ধারকারী সূত্রগুলোর তথ্যমতে, প্রথম দুর্ঘটনাটি ঘটে ওরঙ্গি টাউন এলাকায়। সেখানে একটি দ্রুতগামী যানবাহন এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ৫০ বছর বয়সী ফারুক শেখ নামে এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়ার জন্য তার মরদেহ আব্বাসী শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দ্বিতীয় ঘটনায়, কিমারির তারা চাঁদ রোডের একটি বাড়িতে বিদ্যুতায়িত হয়ে এক যুবক প্রাণ হারান। ঘটনার পর তার মরদেহ করাচি সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
এদিকে টাওয়ারের কাছে নেটিভ জেটি ব্রিজে ছিনতাইয়ের চেষ্টা বাধা দিতে গিয়ে ৩০ বছর বয়সী নিসার আহমেদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা তার ওপর হামলা চালালে তিনি জখম হন।
উদ্ধারকারীরা আশঙ্কাজনক অবস্থায় আহত নিসার আহমেদকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) ভর্তি করেন, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।