পাকিস্তানের করাচিতে শাহরাহ-ই-ভুট্টো সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত গতির কারণে তিনটি গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দুর্ঘটনাটি অত্যন্ত তীব্র ছিল। প্রথমে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ধাক্কায় কাছেই থাকা একটি তৃতীয় গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এবং উদ্ধাাকারী উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের তীব্রতায় একজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তিকে অবিলম্বে চিকিৎসার জন্য স্থানীয় জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার মূল ও চূড়ান্ত কারণ নির্ধারণের জন্য পুলিশ ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।