— বিজ্ঞাপন —

কর অঞ্চল-দিনাজপুরে ২৭ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

দিনাজপুর কর কমিশনারের কার্যালয়ে ৬টি ভিন্ন পদে ২৭ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নির্দিষ্ট জেলার অধিবাসীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
কর অঞ্চল-দিনাজপুরে ২৭ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শিক্ষা ডেস্ক: ৮ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুর ৬টি পদে মোট ২৭ জন জনবল নিয়োগের লক্ষ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগে উল্লিখিত শূন্য পদের মধ্যে রয়েছে ৫টি ব্যক্তিগত সহকারী, ২টি প্রধান সহকারী এবং ৬টি উচ্চমান সহকারী পদ।

এ ছাড়া সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩ জন এবং অফিস সহায়ক পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্দিষ্ট নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন মাধ্যম ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না।

আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗