কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কসবা প্রতিনিধি : কসবায় গতকাল বুধবার ৯ জুলাই ২০২৫, বুধবার রাতে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাড়েরা গ্রামের পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত করার পর নিজেই আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, রাত অনুমান ৮:৩০ ঘটিকায় কসবা থানাধীন খাড়েরা ৮নং ওয়ার্ডে কামাল মাস্টারের ঘরে বসবাসরত ভিকটিম পারভেজ (৩০), পিতা—বাবুল মিয়া, সাং—মঈনপুর, তার স্ত্রী লাকি বেগম (২৩), পিতা—মৃত নিজাম, সাং—খাড়েরা, উভয়েই কসবা থানার অন্তর্ভুক্ত।

সূত্রে জানা যায়, পারভেজ ও লাকির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ছয় মাস পূর্বে লাকি তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে। পরে সে খাড়েরা গ্রামের কামাল মাস্টারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয় এবং প্রায় দুই মাস ধরে সেখানে কাজ করছিল।

৯ জুলাই সন্ধ্যা ৭:০০ থেকে ৭:৩০ ঘটিকার সময়, পারভেজ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে এবং কথাবার্তার একপর্যায়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সে ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরে নিজে নিজের শরীরে ছুরি চালিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা দ্রুত আহত লাকিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ