কসবায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

লেখক: মোঃ শরীফুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে
কসবায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন, সদর এসিল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করা শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের ওপর হামলা। সরকারি কাজে বাধা প্রদানের সাথে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা জনগণের কল্যাণে কাজ করছেন, আর তাদের ওপর হামলা দেশের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

এ ঘটনায় জড়িতদের রক্ষায় যদি কোনো প্রভাবশালী মহল প্রয়াস চালায়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সরকারি বিভিন্ন কর্মচারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।