কসবায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. রুবেল রানা (৩২)-কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত রুবেল রানা কায়েমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানিয়ারুপ গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আইনুল হক এবং মাতা সাজেদা বেগম।

এ ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

কসবা থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ